নগরবাসীকে যুবলীগ সভাপতি সাজনুর ঈদের শুভেচ্ছা

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ মহানগরবাসী ও মহানগরের নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু।
মহানগরের ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, করোনাকালে দেশ এক মহাসঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ মহাসঙ্কট মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে আমরা করোনা মোকাবেলায় বেশ সফল। যুবলীগের প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীরা এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য । তার নির্দেশ অনুসারে আমরা মানুষের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ। সেই সাথে আমি সমাজের সকল বিত্তবানদের প্রতি উদাত্ত আহব্বান করবো তারা যেন এই করোনা ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান।
শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু আরও বলেন, মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা পবিত্র ঈদুল ফিতরের উসিলায় আমাদের ক্ষমা করবেন। এই সময়ে সকল ভয়, আতঙ্ক কাটিয়ে সবার ঘরে ঈদ আসুক আনন্দের বার্তা নিয়ে। সুখ, সমৃদ্ধি ও প্রিয়জনের সান্নিধ্যে ঈদ হোক আনন্দময়। সবাই প্রিয়জনের সাথে ঘরে থাকুন। ঈদ মোবারক।
উল্লেখ্য, ১৯ মে বেলা ১২টায় তৃতীয় দফায় পবিত্র ঈদুল উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরের ১ থেকে ১৮নং ওয়ার্ড ও ফতুল্লা বিভিন্ন এলাকার কর্মহারা ৩ হাজার পরিবারর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের এই সভাপতি । বিতরণকৃত খাদ্য সামগ্রীর তালিকায় ছিল- চাল ৫ কেজি, পোলাউ চাল ১ কেজি, গুড় দুধ ২০০ গ্রাম, চিনি ১ কেজি, তেল ১ লিটার ও সেমাই ১ প্যাকেট।
এর আগে তিনি ২৪ এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনা ভাইরাসের কর্মহারা ২৪০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন । বিতরণে চাউল ৫ কেজি, ডাল ১কেজি, চিনি ১কেজি, সোলা বুট ১কেজি, তেল ১ লিটার, মুড়ি আধা কেজি, লবন আধা কেজি সামগ্রী ছিল। এগুলো ফতুল্লা, শিবু মার্কেট কুতুবপুর রসূলপুর, নয়ামাটি, লাকিবাজার, নন্দলালপুর, লাকি বাজার, সাদ্দাম মার্কেট, তুষার ধারা, কাশিপুর মুজিবনগর, আদশনগর, পাঠানটুলি, হাজীগঞ্জ, এনায়েতনগর চাঁদনী ও বেকারী মোড়, চৌধুরীবাড়ি, হাউজিং, নগর খানপুর, গগাবতলী, উত্তর চাষাড়া, কালীরবাজার, পাগলা বাজার, শেয়ারচর তক্কার মাঠ, বন্দর সোনাকান্দা, সস্তাপুর, দেলপাড়া, খানপুর, ভুইগড়, মাসদাইর ঘরে ঘরে পৌছে দেয়া হয়।
এর আগে ২ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনা ভাইরাসের কর্মহারা ১৭০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু। ১৭০০ পরিবার বিতরণ প্যাকেটে ছিল, চাউল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, পিয়াঁজ ১ কেজি, তেল ১ কেজি, লবন আধা কেজি সামগ্রী। এগুলো ফতুল্লা, কুতুবপুর রসূলপুর, নয়ামাটি, লাকিবাজার, নন্দলালপুর, লাকি বাজার, সাদ্দাম মার্কেট, তুষার ধারা, কাশিপুর মুজিবনগর, আদশনগর, পাঠানটুলি, হাজীগঞ্জ, এনায়েতনগর চাঁদনী ও বেকারী মোড়, চৌধুরীবাড়ি, হাউজিং, নগর খানপুর, গগাবতলী, উত্তর চাষাড়া, কালীরবাজার, পাগলা বাজার, শেয়ারচর তক্কার মাঠ, বন্দর সোনাকান্দা, সস্তাপুর, দেলপাড়া, খানপুর, ভুইগড়, মাসদাইর বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ও তার বন্ধুরা এগুলো বিতরণ করেছিলেন।











