কাশীপুরে ‘আলোকিত কাশীপুর’র ৬টন খাদ্যসামগ্রী বিতরণ

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কাশীপুর ইউনিয়নে ৬টন খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিক্তিক ফেইসবুক গ্রুপ-আলোকিত কাশীপুর। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সহস্রাধিক পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসমাগ্রী তুলে দেয় গ্রুপের স্বেচ্ছাসেবকরা। প্রত্যেকটি ওয়ার্ডে মাস্ক, স্যানিটাইজার ও লিফলেট বিতরণ ছাড়াও সবকটি ওয়ার্ডেই জীবানুনাশক স্প্রে করে। কয়েকটি ওয়ার্ডে হাত ধোয়ার ব্যবস্থা ও মশা নিধনের জন্য সীমিত আকারে ওষুধ ছিটানো হয়েছে।

 

চলমান করোনা আতঙ্কে এ গ্রুপটি ইতোমধ্যে নানা কর্মসূচি পালন করে বেশ প্রশংসিত হয়েছে।

 

 

গ্রুপটির এডমিন শহীদুল ইসলাম খাঁ জানায়, খাদ্যসামগ্রী বিতরণের মূল উদ্যোক্তা দুদু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, পিরান গার্মেন্টস এন্ড বায়িং হাউজের ব্যবস্থাপনা পরিচালক, এ বছর নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ তরুণ করদাতা হাজী বদরুল ইসলাম। এছাড়াও এ উদ্যোগে গণপূর্ত অধিদফতর এর যুগ্মসচিব খালিদ হোসেন দিপু ৫ বস্তা চাল ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ২ বস্তা ময়দা সহায়তা করেন।

 

 

শহীদুল ইসলাম খাঁ আরও জানায়, ৭০০০ সদস্যের ছোট্ট একটা গ্রুপের এই বিশাল কার্যক্রমে পিছনে কাজ করে যাচ্ছেন ৭ সদস্যের এডমিন প্যানেল ও ৯ টি ওয়ার্ডের ১০০ জনের স্বেচ্ছাসেবী টিম।

 

 

এডমিন প্যানেলের পক্ষ থেকে অনুদান দাতা সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন সেই সাথে স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।