আড়াইহাজার পৌরসভার সড়কে জীবানুনাশক পানি ছিটানো শুরু

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা ভাইরাসের কারনে আড়াইহাজার পৌরসভার পক্ষ হতে প্রধান সড়কগুলোতে জীবানুনাশক পানি ছিটানো হয়।
৩০ মার্চ সোমবার দুপুরে আড়াইহাজার পৌরসভা এ পানি ছিটানোর কার্যক্রম শুরু করেন। ঐ দিন পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী এ জীবাণু নাশক পানি ছিটিয়ে কার্যক্রম শুরু করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন প্রমুখ।
মেয়র সুন্দর আলী জানান,পৌরসভার সড়ক গুলো জীবাণু মুক্ত করতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় জীবাণু নাশক পানি প্রতিটি সড়কে ছিটানো হচ্ছে। তিনি সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না বেরুনোর এবং স্বাস্থ্য নির্দেশনা অনুযায়ী লোক সমাগম এড়িয়ে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।











