বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে শত পাউন্ডের কেক কাটলেন সাইফ উল্লাহ বাদল

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষে নেতাকর্মীদের নিয়ে শত পাউন্ডের কেক কাটলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে কেক কাটেন তিনি।
সাইফ উল্লাহ বাদল দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিও।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-স্কুল গর্ভণিং বডির দাতা সদস্য আলহাজ্ব আশরাফুল আলম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফি উল্লাহ শফি, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির রতন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বিশ্বাস লুৎফর রহমান, শিক্ষক প্রতিনিধি আলহাজ্ব মতিউর রহমান, শফিউদ্দিন খন্দকার তপন, অভিভাবক সদস্য সরদার সালাউদ্দিন, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, ফতুল্লা থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু প্রমুখ।

পরে শিক্ষার্থীদের উপহার তুলে দেন প্রধান অতিথি।
এসময় স্কুলের শিক্ষক প্রতিনিধি বদরুল আলম, নাসরিন আক্তার সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।











