স্কুল শিক্ষার্থীদের নিয়ে সিদ্ধিরগঞ্জে ওসির মাদক বিরোধী সমাবেশ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশ করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল ফারুক।
বুধবার (৪ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী নিয়ে এ সমাবেশ করা হয়। এসময় তিনি মাদকের নানা কু ফল সম্পর্কে বিস্তর বর্ণনা করেন এবং শিক্ষার্থীদের সাথে খোলামেলা আলোচনা করেন।
তিনি বলেন, মাদকের ভয়াবহতা উপলব্ধি করে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। সমাবেশে শিক্ষার্থীরা হাত উচিয়ে মাদক কে স্পর্শ না করতে শপথ করান।
মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল ফারুক। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক অপারেশন রুবেল হাওলাদার, সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ণের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত দেশ গঠন করার জন্য অঙ্গীকার ব্যক্ত করে কাজ করে যাচ্ছে। আপনারা অবগত আছেন এ কথাটি তিনি প্রতিদিনই বলছেন যা গনমাধ্যমে প্রচার ও প্রকাশ হচ্ছে। আমাদের সমাজ আজ ধ্বংসের পথে, মাদকের যেভাবে ছড়াছড়ি তার কারনে প্রতিনিয়ত অপরাধ কর্মকান্ড ঘটছে। বাংলাদেশের মানুষের জন্য যে পরিমান পুলিশ নিয়োজিত রয়েছে তা দিয়ে মাদক প্রতিরোধ করা সম্ভব নয়। তাই সমাজ থেকে মাদক নিমূল করতে হলে সকলের সর্বাত্মক প্রচেষ্টা প্রয়োজন। মাদকের বিস্তার নির্মূল করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিআইজি, পুলিশ সুপার এবং থানার ওসি পর্যন্ত মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করছে। তাই মাদক থেকে আমাদের দেশের মেধা ও প্রতিভাকে বাাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে, ছাত্র-ছাত্রী অভিভাবকসহ সবাইকে সচেতন হতে হবে।











