শামীম ওসমানকে জন্মদিনে সাজনুর শুভেচ্ছা

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু।

 

এক শুভেচ্ছাবার্তায় শাহাদাত হোসেন ভুইয়া সাজনু শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, শামীম ওসমান নারায়ণগঞ্জের গর্ব। শুধু নারায়ণগঞ্জে নয়, শামীম ওসমান সারাদেশে অনন্য এক নেতা। আমরা এমন নেতার সান্নিধ্য পেয়ে ধন্য। আমাদের মাথার উপয় ছায়া হয়ে শত বছর বেচে থাকুক প্রিয় নেতা।

 

প্রসঙ্গত আজ ২৮ ফেব্রুয়ারি ৫৯ এ পা দিয়েছেন শামীম ওসমান। ১৯৬১ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনীতিক একেএম সামসুজ্জোহার ঘরে জন্ম নেন।