নগর আ’লীগ সভাপতির বড় ভাই আক্তার হোসেন আর নেই

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের বড় ভাই আক্তার হোসেন (৭০) ইন্তেকাল করেছেন (ইনাল্লিল্লাহি….রাজিউন)।

 

শনিবার (২৮ ডিসেম্বর) ভোর পৌনে ৪টায় তার দেওভোগ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুম আক্তার হোসেন ৬ ভাই ৩ বোনের মধ্যে তিনি চতুর্থ।

 

শনিবার বাদ জোহর পানি ট্যাংকিস্থ বায়তুছ ছালাত জামে মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর মাসদাইর কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

আক্তার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন।