সিদ্ধিরগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে ৩টি খাবারের প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

 

বুধবার (১১ ডিসেম্বর) অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে শিমরাইল মোড় এলাকার তাজমহল চাইনিজ রেষ্টুরেন্ট, জঙ্গল ক্যাফে রেষ্টুরেন্ট ও খানা খাজনা হোটেলকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ ও ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

 

কামরুল হাসান মারুফ জানান, এসময় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে নিম্ন মানের খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে ওই ৩টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা খাতুন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা সেনেটারী কর্মকর্তা মোঃ শাহাজাহান।