শওকত আলীকে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির শুভেচ্ছা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম শওকত আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আাওয়ামী লীগের সভাপতি আফাজুল ইসলাম ভূঁইয়া।

 

রোববার (৯ ডিসেম্বর) রাতে বক্তাবলী ঘাটস্থ শওকত আলীর অফিসে গিয়ে নব নির্বাচিত এই সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, যুবলীগ নেতা মহিউদ্দিন সহ স্থানীয় আওয়ামীলীগ নেতা প্রমূখ।

এসময় তারা শওকত আলীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, অতীতে শওকত আলী ফতুল্লা থানা আওয়ামী লীগকে যেভাবে মেধা ও পরিশ্রম দিয়ে সুসংগঠিত করেছেন ভবিষ্যতেও তিনি সে ধারা অব্যাহত রাখবেন।

 

প্রসঙ্গত গত ৭ ডিসেম্বর ফতুল্লার নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয়বারের মতো এম সাইফ উল্লাহ বাদল সভাপতি ও এম শওকত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।