নড়াইলে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু, সদর হাসপাতালে এন্টিভেনাম নেই!

 

 

নড়াইল সংবাদদাতা, প্রেসবাংলা২৪ডটকম: (৫,আগস্ট)॥  নড়াইলে সাপের কামড়ে মেরিনা বেগম (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মেরিনা সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী।

 

নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত মেরিনার ভাই জামাল শেখ, আমাদের নড়াইল সংবাদদাতাকে জানান, মেরিনার নিজ ঘরে একটি বিষধর সাপ শুক্রবার সকালে দংশন করলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক এন্টিভেনাম সরবরাহ না থাকায় তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। এখানে তিনি মারা যান।