রূপগঞ্জে করোনা সন্দেহে ইটালি প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

 

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে করোনা সন্দেহে এক ইতালী প্রবাসী জামাইকে হোম কোয়ারেন্টাইন এ দেয়ার নির্দেশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

 

 

শুক্রবার (২০ মার্চ) সকালে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকা থেকে ইতালি প্রবাসী আরিফকে কোয়ারান্টাইনে রাখার নির্দেশ প্রদান করেন। ইতালি প্রবাসী আরিফ রুপসি এলাকার তমিজউদ্দিনের মেয়ের জামাই। সে ৬ দিন আগে ইতালি থেকে ফিরেছেন। ইতালি থেকে আসার পর কয়েকদিন গাজীপুরের কাপাইসিয়া এলাকায় অবস্থান করেছিলেন। ওই এলাকার মানুষ ইটালি থেকে আসার খবর জেনে ফেলার কারনে তার শশুর রুপসি এলাকার তমিজউদ্দিন তাকে বাসায় চলে আসেন।

 

 

খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম আরিফকে হোম কোয়ারেন্টাইন এ রাখার নির্দেশ দেন এবং রুপসি এলাকার তমিজউদ্দিন কে দন্ডবিধি ১৯৮৬ এর ২৬৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন এবং তমিজউদ্দিন এর বাড়ি কে আইসোলেশন রাখার জন্য নির্দেশ প্রদান করেন।