বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সাখাওয়াত-টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

প্রেসবাংলা ২৪. কম : বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ডাকা লকডাউন এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপিশহরে বিক্ষোভ মিছিল করেছে ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের মিশনপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়।
মহানগর বিএনপির নেতারা বলেন, বৈরী আবহাওয়া সত্ত্বেও নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে তারা সন্ত্রাস, নৈরাজ্য ও জনজীবনে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে গিয়ে মিছিলটি শেষ করেন।
এসময়ে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্লোগান দেয়’ আপা আপা করিস না তোদের আপা আইবো না”।
উক্ত বিক্ষোভ মিছিলে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, বরকত উল্লাহ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সদর থানা তাঁতী দলের সভাপতি মো. শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ প্রমূখ।











