প্রেসবাংলা ২৪. কম : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
এর পূর্বে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে একটি মিছিল খানপুর হাসপাতালের সামনে থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় মনিরুল ইসলাম সজল তার বক্তব্যে বলেন, যে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে; তারা কিভাবে পালিয়েছে ? গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতে বসে শান্তিপ্রিয় দেশকে অস্থিতিশীল করতে অর্থ লগ্নি করছে। এর মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদি আওয়ামী লীগ সহ তার দোসরদের সকল সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা সজাগ থাকবেন। যদি তারা কোন নাশকতা করার চেষ্টা করে তাহলে তাদের ধরে পুলিশে সোর্পদ করতে হবে।
সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, গোপালগঞ্জ নামে সন্ত্রাসের একটি অভয়ারণ্য। পরিকল্পিতভাবে থানায় গিয়ে পুলিশ হত্যা, স্থানীয় সাংসদের বাড়িতে আগুন, কিছু কিছু ছোট বাচ্চারা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে গালি দিয়ে কথা বলে। এখন পর্যন্ত বাংলাদেশে কোন ক্রসফায়ার হয় নি। আমরা সাধারণ মানুষকে শান্ত রাখতে চেয়েছি। একটা মিছিলে ১/২ লক্ষ টাকা ফান্ডিং করে। যদি একটি ঘটনাও নারায়ণগঞ্জের মাটিতে ঘটে তাহলে আমি শাহেদ কথা দিচ্ছি তাদেরকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে খুঁজে বের করবো।
এসময় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ, শহিদুল ইসলাম, রিপন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।