প্রেসবাংলা ২৪. কম : সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে অনুষ্ঠিত এই মানববন্ধনে নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সংগ্রামী সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন রোকন বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে যারা গুম, খুন, লুটপাট ও ভোটচুরির মাধ্যমে দেশ পরিচালনা করেছে, তারা আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁচতারা করছে। কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এ দেশের মানুষই সব নৈরাজ্য ও প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরো বলেন, “বিএনপি বা জাতীয়তাবাদী শক্তির ইতিহাসে দেশ ছেড়ে পালানোর কোনো রেকর্ড নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছেন, তবুও আপস করে দেশ ছেড়ে যাননি। কিন্তু যারা নিজেদের 'খেলার শখ' বলে বড় বড় কথা বলতো, তারা খেলা শুরুর আগেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিদেশে বসে আবারও দেশে আগুন সন্ত্রাসের ছক আঁকা হচ্ছে। অতীতে যারা বাসে আগুন দিয়ে বিরোধী দলের ওপর দায় চাপাতো, তারা আজ আবার একই পথ ধরলে দেশের মানুষ আর বরদাশত করবে না।
তিনি আরও উল্লেখ করেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, তখন পরাজিত শক্তির গায়ে জ্বালা শুরু হয়েছে। কিন্তু রাজপথ ও সরকার—উভয় জায়গায় সাধারণ মানুষকে সাথে নিয়ে সব ষড়যন্ত্রের কড়া জবাব দেওয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, বিশিষ্ট সংগীত পরিচালক ও জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু, জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাকসুদুর রহমান টিপু, আব্দুল জব্বার এবং আইনজীবী নেতা অ্যাডভোকেট জাকির হোসেন কবিরসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে বক্তারা দেশবাসীকে নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং সরকারের উন্নয়নমূলক যাত্রায় সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।