প্রেসবাংলা ২৪. কম : অব্যাহত লোডশেডিং, বিদ্যুৎ, গ্যাস ও পানির মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং জ্বালানি সরবরাহ বেসরকারিকরণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) জাতীয় নাগরিক পার্টি জেলার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, রাজা আসে রাজা যায় আর সরকার আসে সরকার যায় কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। যেই সরকারই ক্ষমতায় আসে সবার আগে চিন্তা করে কিভাবে জনগণের পকেট কাটা যায়। যখন তারেক রহমানকে বলতে শুনেছিলাম; আই হেব এ প্লান, তখন অনেক আশান্বিত হয়েছিলাম। হয়তোবা এ প্লানটা জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার প্লান। সেই আশাতেই সাধারণ জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছিলো। ১২ ফেব্রুয়ারীর নির্বাচনের পর দেশের অবস্থা নিয়ে যদি কথা বলি তাহলে সেটা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক দফা, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। যখন বিদ্যুৎ বিল আসে তখন সবার মাথা খারাপ। গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে টানবহানা চলবেনা।
তারা আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি জ্বালানী সরবরাহর দ্বায়িত্ব বসুন্ধরার হাতে তুলে দিতে সরকার পায়তারা করছে। এর আগে দেখেছি বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করতো। তারানএখন বসুন্ধরার মাধ্যমে টাকা পাচার করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, এস আলম গেছে যে পথে বসুন্ধরাও যাবে সে পথে। আওয়ামী লীগ সরকারের মত যদি বিএনপি সরকার চলতে চায় তাহলে বিএনপি সরকারেরও সেই অবস্থা হবে যেটা হয়েছিলো আওয়ামী লীগ সরকারের।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল চাষাড়া শহীদ মিনার থেকে বের হয়ে গ্রীন্ডলেজ ব্যাংকের মোড় ঘুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ করে।