জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
বুধবার (৫ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, আমরা ফ্যাসিস্টের জানাজা পড়তে পারিনি। নতুন হেলমেট বাহিনী তৈরি হয়েছে। সেই ফ্যাসিস্টের মতো হেলমেট বাহিনী আবারও মাথাচাড়া দিয়েছে। সরকার বলে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না। ফ্যাসিস্টদের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট এবং বাড়তি বিদ্যুৎ বিল জনগণের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আধিপত্যবাদবিরোধী কোনো শক্তি আমাদের দমাতে পারবে না।”
সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক । তিনি বলেন, “রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সংবিধান সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছিল, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সারাদেশে আমাদের নেতাকর্মীদের ওপর যে হামলা হচ্ছে, তার প্রতিকার চাই।”
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম। বাংলাদেশ যতদিন থাকবে, ৩৬ জুলাইয়ের চেতনা ততদিন বেঁচে থাকবে। এই আন্দোলনের অন্যতম প্রত্যাশা ছিল বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ড, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত শহীদ ও আহতদের ঘটনায় বিচার নিশ্চিত করা। এছাড়া তিনি অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান দূর থেকে ষড়যন্ত্র করছেন। তোলারাম কলেজে জুলাই সনদ নিয়ে আলোচনাকে কেন্দ্র করে ছাত্রদলের হামলারও অভিযোগ তুলে তিনি বলেন, ছাত্রদলের মধ্যে ছাত্রলীগের লোকজন রয়েছে বলে তাদের ধারণা।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।