প্রেসবাংলা ২৪. কম nস্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর, চর আলীরটেক এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দারা রয়েছেন। তাদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনের পরিচয়ও পরিবারের সদস্যদের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, রাতের প্রথম প্রহরে একদল সশস্ত্র দুর্বৃত্ত ব্যবসাপ্রতিষ্ঠানটিতে আগুন ধরিয়ে দেয়। তবে এ বিষয়ে এখনো দক্ষিণ আফ্রিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
এ মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নারায়ণগঞ্জের নিহতদের নিজ নিজ এলাকায় চলছে শোকের মাতম। বিভিন্ন মসজিদে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।