প্রেসবাংলা ২৪. কম : কাশীপুরে ময়লা ফেলার জায়গা না পাওয়ায় পরিচ্ছন্নতা কর্মীরা বিক্ষোভ করেছে।
বুধবার ( ১৫ জুলাই ) কাশীপুর ইউনিয়ন পরিষদের কাউন্সিল অফিসের সামনে ময়লার গাড়ি রেখে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন ইউনিয়ন এর বিভিন্ন এলাকার ময়লা সংরক্ষণ করা পরিচ্ছন্নতা কর্মীরা ।
এসময় পরিচ্ছন্ন কর্মীরা বলেন, আমরা কাশিপুর ইউনিয়নে বিগত ১১ বছর ধরে বাসা বাড়ি থেকে ময়লা নিয়ে কাজ করছি, কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে আমাদের স্থায়ী ভাবে কোনো জায়গা দেওয়া হয় নাই। বিগত ১১ বছর আমরা এদিক সেদিক জায়গা করে ময়লা ফালাইছি কিন্তু এখন ময়লা ফেলার আর কোনো জায়গা নেই, এখন আমরা ময়লা ফালাইতে গেলে সবাই মিলে আমাদেরকে মারতে আসে ধরতে আসে। আজকে নিয়ে ৫ দিন যাবত পুরো কাশিপুর ইউনিয়ন এর ময়লা ফেলা বন্ধ আছে আমরা কোথাও ময়লা ফেলতে পারছিনা । এখন আমাদের দাবী আমাদের ময়লা ফালানোর দ্বায়িত্ব কাশিপুর ইউনিয়ন পরিষদকে নিতে হবে, এর আগে ইউনিয়ন পরিষদ জায়গা দিয়েছিলো কিন্তু একদিন ফালানোর পরে আর ময়লা ফালাইতে দেওয়া হয় নাই। এখন আমাদের ইউনিয়ন পরিষদ থেকে ময়লা ফালানোর জন্য জায়গা দিতে হবে এটাই আমাদের দাবী আর নয়তো আমরা আরো জোরালোভাবে আন্দোলন শুরু করবো।
এসময় কাশিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রুবেল পারভেজ বলেন, আমরা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এর সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু শ্রমিক বলেন, আজকে কাশিপুর ইউনিয়ন পরিষদে ডাম্পিং এর ব্যবস্থা নাই বলেই ময়লা ফেলা নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে। আজকে আমাকে বিভিন্ন এলাকার বাসা বাড়ি থেকে মানুষ ফোন দিয়েছে যে ময়লায় পোকা ধরে যাচ্ছে ময়লা না নেওয়ার জন্য। ময়লা ফেলার জায়গা না থাকার কারনে আজকে পরিচ্ছন্ন কর্মীরা এখানে সংঘবদ্ধ হয়েছে, আমরা কাশিপুর ইউনিয়ন পরিষদের সচিব এর সাথে কথা বলেছি উনি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এর সাথে কথা বলেছে আপনাদেরকে সুষ্ঠ একটা সমাধান করে দিবে বলে আশ্বস্ত করছে। আপনারা রাস্তা ঘাটে রাস্তা বন্ধ করে গাড়ি আটকিয়ে কোনো রকম বিব্রতকর অবস্থা সৃষ্টি করবেন না আমরা এ বিষয়ে অতি শীঘ্রই একটি সুস্থ সমাধান করব ইনশাল্লাহ। ইউনিয়ন পরিষদ থেকে আমাদের বলছে অতি শীগ্রই একটা ময়লা ফেলার জায়গার ব্যবস্থা করা হবে।
পরে উপস্থিত পরিচ্ছন্ন কর্মীরা বিএনপি নেতা কর্মী ও ইউপি সচিবদের কথায় আশ্বস্ত হয়ে রাস্তা ছেরে চলে যায়।