প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার আহবানে দুলাল হোসেনের নববর্ষের শুভেচ্ছা

প্রেসবাংলা ২৪. কম: বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "অতীতের সকল গ্লানি ও হতাশা মুছে ফেলে নতুন বছরে আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। বৈশাখ আমাদের শিখিয়ে দেয় মাথা নত না করার প্রেরণা। নতুন বছরের এই আলোকচ্ছটায় নারায়ণগঞ্জ মহানগরীর প্রতিটি মানুষের জীবন ভরে উঠুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।"
তিনি আরও উল্লেখ করেন, "গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং জনগণের সেবায় মহানগর স্বেচ্ছাসেবক দল সর্বদা রাজপথে ছিল এবং থাকবে। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক—ঐক্যবদ্ধভাবে সকল বাধা অতিক্রম করে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা।"
দুলাল হোসেন তাঁর বার্তায় সকল রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।
Copyright © 2026 pressbangla. All rights reserved.