ব্যবসায়ীদের সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে: সেলিম সারোয়ার

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ব্যবসায়ী পেশাজীবি সহ সর্বস্তরের মানুষকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৮ মার্চ নগরীর ইসদাইর বাংলা ভবন মিলনায়তন বাংলাদেশ নিটিং ওর্নাস এসোসিয়েশন আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ সহ সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।
প্রধান অতিথি ব্যবসায়ী নেতা মোরশেদ সারোয়ার সোহেল সকল ব্যবসায়ীকে নারায়ণগঞ্জ শহরকে উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে ভুমিকা পালনের আহবান জানান। এছাড়া ব্যবসায়ীরা যেন সকলে মিলে দশেকে এগিয়ে নেয়ার মাধ্যমে নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান।
এ সময় বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার বলেন, আমাদের ব্যবসায়ীদের নিজ জায়গা থেকে প্রত্যেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। যারা বিগতয় সময়ে দায়িত্বে থেকেছেন তারা নিটিংয়ের ভবনের কাজ করেছেন। এখন সেই কাজটা ফিনিশিংয়ের পর্যায়ে রয়েছে। আমরা ভবনের কাজটা এই মেয়াদে সম্পুর্ণ করতে পারি তার জন্য চেষ্টা করে যাচ্ছি।
সেলিম সারোয়ার বলেন, আমি আমার নিটিংয়ের সকল সদস্যদের অনুরোধ করবো আপনারা ভবনের উন্নয়নের স্বার্থে বাৎসরিক যে টাকা দিয়ে আসছেন তা যেন এবারও দিয়ে দেন তাহলে ভবনের কাজটা শেষ দ্রুত শেষ করতে পারবো। ব্যবসায়িক অঙ্গনে আমরা যাদের হাত ধরে হাটতে শিখেছি তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি জাফর আহমেদ, চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু, জাসাসের কেন্দ্রীয় নেতা আনিসুল ইসলাম সানি, নিটিং ওনার্সের সাবেক সভাপতি মাহবুবুর রহমান স্বপন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, আবুল বাশার, নিটিং ওনার্স এসোসিয়েশনের সচিব সিরাজুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।











