নারায়ণগঞ্জে জিয়া মঞ্চ জেলা শাখার আহ্বায়ক মো. জজ মিয়া- সদস্য সচিব মেহেদী হাসান হাওলাদার
নারায়ণগঞ্জে জিয়া মঞ্চ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে জিয়া মঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আফজাল হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন আলোর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়।
নতুন ঘোষিত ১৩ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটিতে মো. জজ মিয়াকে আহ্বায়ক এবং মেহেদী হাসান হাওলাদারকে সদস্য সচিব করা হয়েছে।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন—
মো. জজ মিয়া — আহ্বায়ক, আইয়ুব রহমান লিখন — যুগ্ম আহ্বায়ক, শাহ আলী — যুগ্ম আহ্বায়ক, মাসুদ রানা — যুগ্ম আহ্বায়ক, হারুন অর রশিদ হিমেল — যুগ্ম আহ্বায়ক, নাদিম মাহমুদ — যুগ্ম আহ্বায়ক, মেহেদী হাসান হাওলাদার — সদস্য সচিব, সদস্য রুবেল মিয়া, বশির উদ্দিন বসু, আশরাফুল ইসলাম, মো. সোহেল, মো. সুজন মিয়া, মামুন হোসেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।