
প্রেসবাংলা ২৪. কম: দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাইম গ্রুপ শুধু শিল্প-বাণিজ্যেই নয়, মানবসেবায় নানা ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
মানবসেবার অংশ হিসাবে চলমান দূর্গাপূজায় নারায়ণগঞ্জ সদর ও বন্দর থানার প্রায় ৭০টি পূজা মন্ডপে আর্থিক উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রুপটির চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল (প্রাইম বাবুল)। যাকে মানব সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন বলেই সম্বোধন করা হচ্ছে।
জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর তারেক রহমানের পক্ষে ৭০ টি পূজা মন্ডপে ২০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ অনুদান তুলে দেওয়া হয়। আর এ বৃহৎ অঙ্কের অনুদান দিয়ে সর্বত্র মহলে প্রশংসায় ভাসছেন। এ ছাড়াও নানা সময়ে নানা ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থেকেছেন বিগত সময়।
বেশকিছু পূজা মন্ডপের সভাপতি সেক্রেটারী শিল্পপতি বাবুলের প্রশংসা করে বলেন, রাজনীতি মানেই যে মানুষের সেবা করা তার জলন্ত উহাদরণ আমাদের বাবুল ভাই। তিনি কোন জনপ্রতিনিধি না হয়েও হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব দূর্গাপূজার আনন্দকে ভাগাভাগি করতে আমাদের পাশে রয়েছেন। আমাদের উপহার হিসাবে আর্থিক সহায়তা করছেন, যা অনন্য দৃষ্টান্ত।