প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ
মহাসমাবেশ সফল ও ইজরায়িলী হামলার প্রতিবাদে বিক্ষোভ
প্রেসবাংলা ২৪. কম: ২৭ জুন, ২৫ইং শুক্রবার বিকাল ৫:৩০ মি. ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা দক্ষিণের উদ্যোগে ডিআইটি চত্বর থেকে আগামীকালের জাতীয় মহাসমাবেশ সফল ও ইজরায়িলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরেরর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। আরো উপস্থিত ছিলেন,নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, নগর শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, নগর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।
প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসমাবেশের ডাক দিয়েছেন হযরত পীর সাহেব চরমোনাই।
এসব দাবি এখন গণমানুষের দাবীতে পরিণত হয়েছে। সুতরাং গণমানুষের দাবি বাস্তবায়ন করতে জাতীয় মহাসমাবেশ সফল করুন
মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামীকালের মহাসমাবেশে গণজাগরণ সৃষ্টি হবে, ইনশাআল্লাহ। আমরা তৌহিদী জনতার দাবি নিয়ে মাঠে আছি, আপনারাও আসুন। দাবি আদায়ের জন্য প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলি। যাতে করে নব্য কোন ফ্যাসিস্ট মাথাচাড়া নিয়ে না উঠতে পারে।
Copyright © 2026 pressbangla. All rights reserved.