প্রেসবাংলা ২৪. কম: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া আদালতের রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এদিকে কেন্দ্র ঘোষিত মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ কর্মসূচিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা, বন্দর উপজেলা ও বন্দর থানা, ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপি, মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দল, তাঁতীদল, ওলামাদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সু-সজ্জিত হয়ে তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে 'শেখ হাসিনার অবৈধ রায় মানি না মানবো না' অবিলম্বে মিথ্যা মামলার অবৈধ রায় প্রত্যাহার কর করতে হবে' শ্লোগানে শ্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, শওকত হাসেম শকু, বরকত উল্লাহ, শাখায়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ,