প্রেসবাংলা ২৪. কম: দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফতুল্লা থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন। মঙ্গলবার (১৩ জুন)পাগলা দেলপাড়া মীরকুঞ্জ কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা।
এর মধ্যে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকলেও শক্ত অবস্থানে রয়েছেন ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ। তৃনমূলের কর্মীরাও তাকে এই গুরুত্বপূর্ন পদে দেখতে চান বলে জানা যায়।
খোজ নিয়ে জানা যায়, মাসুদুর রহমান মাসুদ এ পর্যন্ত নানা লড়াই সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সময় যুবদলের নানা গুরুরত্ন পদে থেকে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে ফতুল্লা থানা বিএনপির তৃনমূল নেতাকর্মীদের মাঝে। জেলার নেতারাও তৃনমূলকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল মাসুদকেই গুরু দায়িত্ব সাধারণ সম্পাদক পদে আদিষ্ট করবেন বলে আশা নেতাকর্মীদের।
মাসুদুর রহমান মাসুদ বর্তমানে ফতুল্লা যুবদলের আহবায়কের দায়িত্ব পালন করছেন, এর আগে ফতুল্লা যুবদলের সাধারণ সম্পাদক সহ ম গুরুত্বপূন দায়িত্ব পালন করেছেন।
উলেখ্য, সম্মেলন কে ঘিরে ফতুল্লা থানার প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিট কমিটির নেতা কর্মীরা উপস্থিত থাকবেন। দীর্ঘ ১৯ বছর পর সম্মেলন পেয়ে আনন্দিত সকল নেতা কর্মীরা। সর্বশেষ ২০০৪ সালে শেষ ফতুল্লা থানা বিএনপির সম্মেলন হয়।