প্রেসবাংলা ২৪. কম: কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ, এ শ্লোগান কে সামনে রেখে ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা"র কাউন্সিল অধিবেষন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (১০জুন) সকালে নগরীর আলী আহমেদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে এ কর্মসূচী পালন করে নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটির সভাপতি এড,এ এম,এম,একরামুল হক, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন কাউছার,ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মোঃ তরিকুল হাসান লিংকন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফরিদ মজুদার, প্রধান নির্বাচন কমিশন হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ন মহাসচিব ইসলামী ফ্রন্টের মোঃ আমজাদ আলী লিটন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আশিক মাহমুদ মিতুল, মোঃ ওলিউর রহমান, মোঃ সানী দেওয়ান সহ প্রমূখ। সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্র সেনার সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রিদওয়ানুল ইসলাম নিবিড়, সাধারন সম্পাদক মোঃ সামায়ন ইসলাম।
পরে দেশ ও জাতির কল্ল্যান কামনা করে দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরন করা হয়।