বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের পক্ষে জিয়ার ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন

প্রেসবাংলা ২৪. কম: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান
মঙ্গলবার (৬ জুন) বাদ আসর বক্তাবলীর পশন্ননগর খাজা মার্কেট এলাকায় মৎস্যজীবী দলের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন হৃদয়ের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের যুগ্ন সম্পাদক’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ডাকসু) সাবেক আপ্যায়ন সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ মিলন মেহেদী।
প্রথমে মিলন মেহেদীর লিখা এবং নিজে গাওয়া গানটি বাজিয়ে কর্মীদের শুনান এবং কেঁদে ফেলেন, তিনি কেঁদে ফেলেন এই বলে যে, আজকে আমাদের নেত্রী জেলে এই সরকার তাঁকে মুক্তি দেন নাই একটি বিনা অপরাধে তিন তিনবারের প্রধানমন্ত্রীকে জেল খাটতে হচ্ছে, আমরা তাঁর মুক্তি চাই। তিনি আরও বলেন কেয়ারটেকার সরকারের অধিনে নির্বাচন দিতে হবে অন্যথায় বিএনপি নির্বাচনে যাবেনা। তিনি বিদ্যুতের বিষয় কথা বলতে গিয়ে মোম বাতি জ্বালিয়ে বলেন চীনের কাছে কয়লা বাবদ ৩০ হাজার কেটি টাকা ঋন তাই চীন কয়লা দিচ্ছেনা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এই ৩০ হাজার কোটি টাকা লুটপাট করেছে এই সরকার।
এসময়ে আরও উপস্থিত ছিলেন এইচ এম হোসেন সভাপতি নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল, নুর মোঃ নুরু যুগ্ন আহ্বায়ক বক্তাবলী ইউনিয়ন বিএনপি, হোসেন আলী সভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবীদলের নেতা মোঃ শাহজালাল, নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের নেতা সলিমুল্লাহ হৃদয়, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের নেতা কাঞ্চন আহম্মেদ, ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইখতেখার আহম্মেদ রাজু ,যুবদল নেতা আবুল খায়ের ,প্রচার সম্পাদক শাকিল আহম্মেদ সোহাগ, মোঃ আলমগীর সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড বিএনপি এবং উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলো ৮ নং ওয়ার্ড যুবদল সভাপতি আব্দুল আলীম











