কামাল প্রধান ও সুলতান মাহমুদকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রেসবাংলা ২৪. কম: নিবন্ধনহীন একাধিক পত্রিকার সম্পাদক-প্রকাশক পরিচয়দানকারী মামলাবাজ, ভূমিদস্যু, অপপ্রচারকারী ও চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী প্রতারক কামাল প্রধান ও চাঁদাবাজ ভুয়া সাংবাদিক হেফাজত কান্ডের মামলার আসামী সুলতান মাহমুদকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মে) সকালে নারায়ণগঞ্জ চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভুক্তভোগী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব ও দৈনিক অপরাধ রির্পোটের সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপুর সভাপতি ও রুহুল আমিন প্রধানের সঞ্চালনায় এ সময়ে উপস্থিত ছিলেন রাজু আহম্মেদ, মো. সোহেল, দৈনিক রুদ্ধবার্তার সম্পাদক শাহআলম খন্দকার, আব্দুল মান্নান ভূইয়া, জাহাঙ্গীর আলম জনি, জাতীয় সংবাদ সংস্থার সহ-সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

এ সময়ে লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বক্তারা বলেন, বর্তমান উন্নয়নশীল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন সরকার বিরোধী আন্দোলনের এলডিপি নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি পরিচয়দানকারী, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক, হিউম্যান রিসোর্স এন্ড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, দৈনিক আজকের নীলকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবার ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয়দানকারী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিদ্বন্ধী মেয়র প্রার্থী, দৈনিক বিজয় পত্রিকার প্রকাশক, দৈনিক চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী সহ একাধিক মামলার পলাতক আসামী প্রতারক কামাল প্রধানের বিরুদ্ধে জাল দলিল সৃজন ও টিপসই সহ স্বাক্ষর জালিয়াতির মামলা নং-৪৫, তাং-৩১/১০/১৯মামলাটি চার্জশীট হয়ে বর্তমানে বিচারাধিন এবং এই মামলায় ওয়ারেন্ট ইস্যু জারি রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার টাকা আত্মসাৎ প্রতারণার মামলা নং-৩৬, তাং-১৬/০৮/২১। মামলাটি চার্জশীট হয়ে বিচারাধিন রয়েছে আদালতে। চেক জালিয়াতির মামলার নং-৭৪৮/১৯ ও ৭৫০/১৯ দুটি সেশন মামলায় বিজ্ঞ ৩নং যুগ্ম দায়রা জজ আদালত কামাল প্রধানের বিরুদ্ধে এক বছরের সাজা প্রদান করেন। ব্যবসায়ী রুবেল মিয়ার কাছ থেকে জমি বিক্রয় বাবদ ১৯ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে। এ বিষয়ে বন্দর থানা একটি লিখিত অভিযোগ রয়েছে এবং নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আমলী আদালত ‘ঘ’ অঞ্চ=নারায়ণগঞ্জ আদালতে সি,আর ১২০/১৯ মামলা চলমান রয়েছে। চেক জালিয়াতির আরেকটি মামলা সেশন ৮৮৬/১৯ মামলাটি বিজ্ঞ ৩নং যুগ্ম দায়রা জজ আদালতে আগামী ১৫ মে রায় হওয়ার কথা রয়েছে। এছাড়াও দৈনিক স্বাধীন বাংলাদেশ নামক পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশনসহ সম্মানহানীকর অপপ্রচার করায় কামালের বিরুদ্ধে একটি সি, আর মামলা দায়ের হয় মামলা নং-৫৯১/১৯। প্রতারক কামাল প্রধান নিবন্ধনহীন কয়েকটি পত্রিকার বেচাকেনা ও বিদেশে নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করে অনেক মানুষকে সর্বশান্ত করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও বিশিষ্টজন সহ সাংবাদিকদের নিয়ে মিথ্যা অপপ্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে ও বিভিন্ন ভুয়া ফেক আইডি খুলে অপপ্রচার চালিয়ে চরিত্র হনন করছে, যা অত্যান্ত নিন্দনীয়।
তারা আরও বলেন, জাতীয় ভেজাল প্রতিরোধী ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ সভাপতি, সময়ের চিন্তা ডটকম ও সময়ের চিন্তা টিভি নামক নিবন্ধনহীন অনলাইন পোর্টালের সম্পাদক-প্রকাশক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ও প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছে। সুলতান মাহমুদ সরকার বিরোধী আন্দোলনের হেফাজত কান্ডের এজাহারভুক্ত আসামী সুলতান মাহমুদ। মামলা নং-১৩, তাং-০৯/০৪/২০২১। ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী (সংশোধনী ২০১৩) আইনের মামলা। এছাড়া নারী কেলেঙ্কারী ও চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় অভিযোগ করে এক নারী। অভিযোগটি ২০২১ সালের ৫ই জানুয়ারি করা। এছাড়াও ভেজাল প্রতিরোধে একটি অবৈধ ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট ও থানা পুলিশের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে। সুলতান মাহমুদের ফেসবুক আইডি দিয়ে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের সম্মানহানী করছে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিব্রত ও হয়রানী করছে।
প্রতারক কামাল প্রধান ও সুলতান মাহমুদ গং বিভিন্ন স্তরে নামে বেনামে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের নাম দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে চিঠি দিয়ে অহেতুক হয়রানী করছে। কিছু হলেই পত্রিকা ও ফেসবুকে অপপ্রচার চালিয়ে। সম্মানহানী করছে। কামাল ও সুলতানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন থানায় জিডি, অভিযোগ ও মামলা রয়েছে। বর্তমানে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং সন্ত্রাসী কর্মকান্ড করছে। এ ব্যপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন ও জাতির বিবেক সাংবাদিকদের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন। ভবিষ্যতে অপরাধী কামাল প্রধান ও সুলতান মাহমুদ যেন কারো সাথে প্রতারনা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, নারী কেলেঙ্কারি এবং অপপ্রচার চালাতে না পারে সেই জন্য তাদের গ্রেফতার ও
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে ভুক্তভোগীগণ ও সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ।