১৪ বছর যাবৎ এ সরকার লুটেপুটে খাচ্ছে : এড. সাখাওয়াত

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, এ সরকার জনগণকে দাবিয়ে রাখার জন্য প্রশাসনকে ব্যবহার করছে। মামলা মোকাদ্দমা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। আপনারা জানেন উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেও সরকারের ইশারায় বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১০ জন বিএনপি নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপি’র অন্তর্গত ২৬নং ওয়ার্ড বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এসব কথা গুলো বলেন। সোমবার (৮ মে) বিকেলে বন্দরের ২৬নং ওয়ার্ড এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, এই সরকারের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশের জনগণ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছে। সেই ১০ দফা বাস্তবায়নের জন্য আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বিএনপির সকল নেতাকর্মীদেরকে আজকের শপথ গ্রহণ করতে হবে। এই সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। দেশের জনগণকে মূল্যে চাল কিনে খাওয়া সম্ভব নয়। একমাত্র আওয়ামী লীগের লোকেরাই বেঁচে থাকতে পারবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। সাধারণ জনগণ বেঁচে থাকতে পারবে না।

এই দ্রব্যমূল্যের একটাই কারণ এই সরকার তো জনগণের সরকার নয় জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। যার জন্য আজকে সাড়ে চৌদ্দ বছর যাবৎ এই সরকার দেশকে লুটেপুটে খাচ্ছে। এ দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে।

তিনি আরও বলেন, আজকে যারা বিশ্বকে নেতৃত্ব দেয় তারা কিন্তু এই সরকারের সকল কিছু ধরে ফেলেছে। এই সরকার যে জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে সেটা বিশ্ব নেতারা বুঝতে পেরেছে। এ সরকার এদেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছে সেটাও তারা বুঝতে পেরেছে।

সম্মেলন শেষে সফি উদ্দিন সোহেল প্রধানকে সভাপতি, মো. সালাউদ্দিন মিয়াকে সাধারণ সম্পাদক, মাসুদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মো. আমানতকে সিনিয়র সহ-সভাপতি, মো. ফারুককে সিনিয়র যুগ্ম সম্পাদক ও মো. ইসলাম নারুকে সাংগঠনিক সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর ২৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

মহানগর ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা সফি উদ্দিন সোহেল প্রধানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আসাদুজ্জামান বাদল ও মো. সালাউদ্দিন মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, বন্দর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরণ প্রমুখ।