
প্রেসবাংলা ২৪. কম: আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন রবিউল আমিন রনি। বিগত দিনে আইনজীবী সমিতির নানা পদে দায়িত্ব পালন করেছেন সদা হাস্যজ্জোল এ আইনজীবী।
খোজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এই কৃতি সন্তান নারায়ণগঞ্জ আদালতপাড়ায় একজন ক্লিন ইমেজধারী ও নম্রভদ্র আইনজীবী হিসেবে পরিচিত। নির্বাচনের আগেই আইনজীবীদের মাঝে ব্যাপক সারা ফেলেছিলেন তিনি। নারায়ণগঞ্জ আইন কলেজের প্রভাষক হওয়ায় তার পক্ষে তরুণ প্রজন্মের আইনজীবীরা ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন।
২০২২-২০২৩ বর্ষে একজন ক্লিন ইমেজ থাকায় আইনজীবীরা তাকে বিপুুল ভোটে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে। এর আগেও বিভিন্ন পদে নির্বাচিত হয়ে আইনজীবীদের সেবা করে গেছেন।
সাধারণ আইনজীবীরা জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরে আওয়ামী লীগ প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আইনজীবী সমিতির নেতৃত্ব দিয়ে আসছেন। এই কয়েকটি আমলে আইনজীবী সমিতির কর্মকাণ্ডে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ছোঁয়া দিয়েছে আওয়ামী লীগ। যেখানে আইনজীবীদের পেশা পরিচালনার জন্য আট তলাবিশিষ্ট ডিজিটাল ভবন নির্মাণ চলমান। একই সঙ্গে রয়েছে আইনজীবী সমিতির সকল কার্যক্রমে ডিজিটালাইজেশনের ছোঁয়া।
আইনজীবীদের দাবি- সভাপতি প্রার্থী অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের ঐকান্তিক প্রচেষ্টায় আইনজীবীদের ও আইনজীবী পরিবারের কল্যাণে বেনাভোলেন্ড ফান্ড গঠন সারাদেশের আইনজীবী সমাজে একটি বিরল দৃষ্টান্ত। আইনজীবীরা মনে করছেন- হাসান ফেরদৌস জুয়েল যতবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আইনজীবী সমিতির নেতৃত্ব ছিলেন ততবারই নতুন নতুন স্বচ্ছ ও কার্যকরী উন্নয়নমূলক কর্মকান্ড হয়েছে। এসব কারণে আইনজীবী সমিতির রাজনীতিতে হাসান ফেরদৌস জুয়েল অপ্রতিরোধ্য একজন সভাপতি প্রার্থী।
এদিকে ২০২২-২০২৩ একই সঙ্গে হাসান ফেরদৌস জুয়েলের যোগ্য উত্তরসূরী ও যোগ্য পার্টনার হিসাবে রবিউল আমিন রনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন।
এবারও ২০২৩-২০২৪ সালে রবিউল আমিন রনি সহ-সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহন করছেন। তিনি সকলের দোয়া ও আইনজীবীদের ভোট কামনা করছেন।