জাপা‌নের স‌নি স্মার্ট শোরুম এখন নারায়ণগ‌ঞ্জে

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণ‌গঞ্জে উ‌দ্বোধ‌নের ম‌ধ্যে দি‌য়ে জাপা‌নের স‌নি’র আসল পন্য বি‌ক্রিয় শুরু ক‌রে‌ছে স‌নি ক‌ম্পানি।

র‌বিবার (৪ঠা ডি‌সেম্বর) শহ‌রের হাসনাত স্কয়া‌রে উ‌দ্বোধন হয় জাপা‌নের স‌নি স্মার্ট শোরুম।

সনি’র শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বিজয়ের মাসে নারায়ণগঞ্জবাসীর জন্য সুখবর নিয়ে এসেছি আমরা। জাপানের সনি’র আসল পন্য ন্যায্য দামে আপনাদের কাছে পৌঁছে দিতে নতুন একটি শোরুম চালু করলাম। এ শোরুম থেকে পন্য কিনলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। সুদৃঢ় ব্যাবসায়িক নিতি মেনে আসল পন্যের সাথে সঠিক মুল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছি আমরা। জাপানের বহুজাতিক প্রযুক্তি পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পন্য এবং সংশ্লিষ্ট পরিসেবা বাজারজাত করে ইতোমধ্যে গ্রাহকের রিদয়ে জায়গা করে নিয়েছে সনি স্মার্ট। ওয়াল্ডকাপ ফুটবল খেলা‌কে কেন্দ্র ক‌রে গ্রাহ‌কের জন্য মূল্য ছাড় চল‌বে। এবং বিশ্বক‌াপ চ্যা‌ম্পিয়ন দেশ‌টির উপল‌ক্ষে নতুন চমকও থাক‌বে স‌নির গ্রাহ‌কের জন্য।

এসময় উপস্থিত ছিলেন, সনি ইন্ট্রান্যাশনাল লিঃ এর বাংলাদেশের শাখার প্রধান রিকি লুকাস,স্মার্ট টেকনোলজি বিডি লিঃএর পরিচালক তানভীর হোসাইন, ব্যাবস্থাপক( বিক্রয়) সারোয়ার জাহান চৌধুরী,উপ মহা -ব্যাবস্থাপক (বিপনণ) আজাদ রহমান প্রমূখ।