সিদ্ধিরগঞ্জের ২১ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জের ২১ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২১ মামলার আসামিসহ চিহ্নিত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- নাদির ওরফে নাদিরা (৩৬) ও মো. রোকন আলী (২৭)।

ওসি মশিউর রহমান বলেন, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন, নূর আলম ও রিপন খন্দকার সঙ্গীয় ফোর্সসহ ছিনতাইকারী নাদিরাকে গ্রেপ্তারের জন্য সানারপাড় নিমাইকাশারী এলাকায় অভিযান চালান। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগীসহ নাদিরাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

ওসি আরেও জানান, গ্রেপ্তার আসামিরা দুজনই চিহ্নিত ছিনতাইকারী। নাদিরার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ কয়েকটি থানায় দস্যুতা, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।