এনায়েতনগর ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি পদে ফজলুল হকের বিপুল ভোটে জয়

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন ৩নং আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগের সভাপতি পদে ফজলুল হক সরকার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কাউন্সিলরদের ব্যালটভোটের মাধ্যমে ৩নং ওয়ার্ড এর সভাপতি নির্বাচিত হন ফজলুল হক সরকার। সাধারণ সম্পাদক হিসেবে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন মতিউর রহমান মতি।
৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় মুসলিমনগর কে, এম উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এনায়েতনগর ইউনিয়ন সাবেক ১ এর সাধারণ সম্পাদক সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাইফ উল্লাহ বাদল প্রধান বক্তা ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সি.সহ-সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান।
২০০ ভোটের মধ্যে ১৪৯ টি ভোট জমা পরে । এর মধ্যে ৩টি ভোট বাতিল হয়। ১৪৬ ভোটের মধ্যে ফজলুল হক সরকার ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেন পান ৬৩ ভোট।
এর আগে সভাপতি পদে মনোনয়ন জমা দেন ৪জন প্রার্থী । তাদের মধ্যে দুইজন প্রার্থী ফজলুল হক সরকারকে সমর্থন জানালে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী ফজলুল হক সরকারকে বিজয়ী ঘোষণা করেন। কিন্তু অপর প্রার্থী দেলোয়ার হোসেন মেনে না নিয়ে সম্মেলন কেন্দ্রে নির্বাচন চেয়ে হট্টোগোল করেন। তারপর এম শওকত আলী পরিস্থিতি বুঝে নির্বাচনের ঘোষণা দেন। কিন্তু জয়ী প্রার্থী ফজলুল হক সরকার এর সাথে ২০ ভোটে পরাজিত হন দেলোয়ার হোসেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন ৪ জন। তাদের মধ্যে তিনজন মতিউর রহমানকে সমর্থণ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এ,কেেএম শহীদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মাসুদ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ । অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা ও পরিচালনায় ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম,এ মান্নান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ। কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, থানা আওয়ামীলীগের সহ- প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য রঞ্চিত মন্ডল, ফতুল্লা থানা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বিউটি। এছাড়াও উপস্থিত ছিলেন মুসলিমনগর পশ্চিম মহল্লার পঞ্চায়েত প্রধান কামাল উদ্দিন মাদবর, পূর্ব মহল্লার পঞ্চায়েত প্রধান আলহাজ্ব আজিম উদ্দিন মাদবর , নয়াবাজার পঞ্চায়েত প্রধান আলহাজ্ব শফিকুল ইসলাম, আহসান উল্লাহ মাদবর , একে এম মহিউদ্দিন মাদবর, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাখাওয়াত হোসেন সৈকত, আওয়ামীলীগ নেতা আলীম শেখ, যুবলীগ নেতা মোঃ সোহেল, মোঃ ইব্রাহীম , মতিন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান আহমেদ, যুবলীগ নেতা বিল্লাল , সেলিম, খলিলুর রহমান টিটু, মাসুম, অহিদুল, আবু বক্কর ছাত্রলীগ নেতা সাফয়েত হোসেন সৌরভ, পারভেজ সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।











