সাংবাদিক অনুর মৃত্যুতে প্রেসবাংলা পরিবারের শোক

সাংবাদিক অনুর মৃত্যুতে প্রেসবাংলা পরিবারের শোক

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, শিশু সংগঠক, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান অনু আর নেই। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না এলাহি রাজিউন। তার মৃত্যুতে  প্রেসবাংলার পরিবারের পক্ষ থেকে শোক জানিয়েছেন প্রেসবাংলার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী সহ এক মেয়ে ও এক ছেলে রেখে যান।

মঙ্গলবার দুপুরে আড়াইটার দিকে রাজধানীর মগবাজার হলিফ্যামিলি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। আনিসুজ্জামান অনু দীর্ঘ দিন কিডনি জনিত ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসকধীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে তার পরিবার জানায়, দীর্ঘদিন যাবৎ তিনি কিডিনি জনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকার হলি ফ্যামিলি হাসেদতালে চিকিৎসাধীনবস্থায় মারা যায়। বাদ মাগরিব ফতুল্লা শিয়াচরস্থ নুর মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ী নবীগঞ্জ কদম রসুল দরগাহ অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

গত ১৪ ই মে হটাৎ খুব অসুস্থ হয়ে পরলে তাকে জরুরি ভাবে ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাঁর কিডনি জটিলতার কথা বলে দ্রুত ডায়লসিস করার কথা বলে। পরে তাকে ১৬ ই মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে দীর্ঘদিন বিভিন্ন হসপিটালে ডায়লসিস চলতে থাকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হলি ফ্যামিলি হসপিটালে ভর্তি করানো হয়।

আনিসুজ্জামান অনু দীর্ঘদিন জাতীয় পত্রিকাসহ নারায়নগঞ্জের বিভিন্ন স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। তিনি জনপ্রিয় অন- লাইন নিউজ পোটার্ল আজকের নারায়ণগঞ্জ এর প্রকাশক ও সম্পাদক। সাংবাদিকতার পাশাপাশি আনিসুজ্জামান অনু জাতীয় শিশু-কিশোর সংগঠন শাপলা কুড়ির আসরের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ফতুল্লা মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বন্দর কদম রসুল কলেজের অন্যতম উদ্যোক্তা, ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার সাধারণ সম্পাদক ও ফতুল্লা যুব সংসদের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।