প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২২, ১২:২৫ পূর্বাহ্ণ
বিএনপি কোনভাবেই ২১ আগষ্টের দায় এড়াতে পারে না – বদিউল আলম

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ২১ আগাষ্টের নিশ্চিহ্ন করার রাজনীতির নগ্নতম প্রতিফলন ও এর দায় বিএনপি কোনভাবেই এড়াতে পারে না। ২১ আগস্টকে বাংলাদেশের ইতিহাসে এক চরম কলঙ্কময় দিন হিসেবে উল্লেখ করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার
রোববার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
বদিউল আলম মজুমদার উল্লেখ করেন, ‘এটি আমাদের চলমান নিশ্চিহ্ন করার রাজনীতির নগ্নতম প্রতিফলন, যার দায় বিএনপি কোনোভাবেই এড়াতে পারে না। এটি লজ্জার বিষয় যে এর বিচার এখনও শেষ হয়নি এবং দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি, যার জোর দাবি আমি জানাচ্ছি। একই সঙ্গে দাবি জানাচ্ছি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির অবসান হোক। আর এ জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন একটি রাজনৈতিক সমঝোতা।’
Copyright © 2026 pressbangla. All rights reserved.