প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৪:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২২, ২:২৬ অপরাহ্ণ
মানুষ মানুষের বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক : জাকির হোসেন

প্রেসবাংলা ২৪. কম: দেশবাসীসহ বিশ্বের সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন।
তিনি প্রত্যাশা করেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এ দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘ঈদুল আজহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।’
Copyright © 2026 pressbangla. All rights reserved.