
প্রেসবাংলা ২৪. কম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ তথা পুরো দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু।
গনমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় সাজনু বলেন, বছর ঘুরে আবারো আমাদের মাঝে চলে এসেছে পবিত্র ঈদুল আজহা। সকলকে এই ঈদের আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। করোনার সংক্রামন আবারো বৃদ্ধি পাচ্ছে, তাই সকলের কাছে অনুরোধ করবো এই ঈদের স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করুন। পাশাপাশি সকলের সাথে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।