
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় কাপড় ব্যবসায়ী কামরুজ্জামান চৌধুরী ওরফে সেলিম চৌধুরী হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদলত। সেইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুন) দুপুর পৌনে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, আলীরটেকের ডিক্রীরচর এলাকার সালাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও তার কর্মচারী ফয়সাল।
পাশাপাশি অন্য আরেক ধারায় তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- সোলেমান মিয়া ও মোহাম্মদ আলী হোসেন ওরফে লেবার আলী।
ঘটনার সত্যতা নিশ্চত করে কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।
পরে ৯ এপ্রিল তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সেলিমের স্ত্রী রেহেনা আক্তার রেখা বাদী হয়ে মামলা করেন। আদালত আজ সেই মামলার রায় ঘোষণা করেছেন। তবে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রিয়াজুর রহমান তালুকদার বলেন আমরা এই রায়ে সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে যাবো।