প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২২, ৬:১৪ অপরাহ্ণ
ফতুল্লার বক্তাবলী থেকে পলাতক জেএমবির সদস্য গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে তরিকুল ইসলাম নামে পলাতক জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ মে) বিকেলে ফতুল্লার বক্তাবলী চর নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তরিকুল ইসলাম চর নবীনগর এলাকায় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।
তরিকুল ইসলাম বরিশালের মেহেন্দীগঞ্জ থানার উত্তর জাঙ্গালীয়া জালির চর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু বলেন, ২০১৬ সালে ফতুল্লা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লায় একাধিক মামলা রয়েছে।
Copyright © 2026 pressbangla. All rights reserved.