প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২২, ৭:৫০ অপরাহ্ণ
ফতুল্লায় বেতন-ভাতার দাবিতে সড়ক ৩ ঘন্টা সড়ক অবরোধ

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে ফতুল্লায় বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছে রূপসী নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এমএ শাহিন বলেন, বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি না দিয়ে আবারো ৭ এপ্রিল বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেন। মালিকপক্ষ প্রতি মাসেই বেতন নিয়ে তালবাহানা করেন। এতে করে শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। এতে বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
ভুক্তভোগী শ্রমিকরা জানান, ফতুল্লার লামাপাড়া এলাকার রূপসী গার্মেন্টসে অন্তত চার হাজার শ্রমিক কাজ করেন। এ শ্রমিকদের মধ্যে কেউ তিন মাসের আবার কেউ দুই মাসের বেতন পাবেন। ফলে শ্রমিকরা অর্থকষ্টে পড়েন। বিষয়টি বার বার মালিকপক্ষকে জানালেও তারা কোনো সুরাহা করেনি। তাই বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন তারা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দীপঙ্কর নামে একজন এএসআই আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Copyright © 2026 pressbangla. All rights reserved.