প্রেসবাংলা ২৪. কম: ধলেশ্বরী তীরে সামাজিক সংগঠনের উপদেষ্ঠা, রাজাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) বাদ মাগরিব বক্তাবলীতে ধলেশ্বরী তীরে সামাজিক সংগঠনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরানের সঞ্চালনায় এ সময়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আয়োজিত সংগঠনের সহ সভাপতি মোঃ শফিক, সাংগঠনিক সম্পাদক রাসেল প্রধান, অর্থ সম্পাদক মোসলেউদ্দিন, প্রচার সম্পাদক তুহিন হাসান, ক্রিড়া সম্পাদক কাউসার মুহিত আকাশ, কার্যকরি সদস্য শাহিন, জাহাঙ্গীর, কাদির, দেলোয়ার ফকির, মাশফিকুর রহমান শিশির , রাসেল চৌধুরী, মহিউদ্দিন ভূইয়া, রায়হান কবির নিলয়, নোমান সহ প্রমূখ।
এ সময়ে জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, আলমগীর মারা যাবার আগে অনেক কষ্ট নিয়ে মারা গেছেন। দল ক্ষমতায় থাকার পরও তাকে কোনঠাসা করে রাখা হয়েছিলো। আল্লাহ আলমগীরকে জান্নাত নছিব করুক।
বক্তাবলী ইউনিয়নের সদস্য রাসেল চৌধুরী বলেন, আজকে বক্তাবলীতে যারা আওয়ামী লীগের রাজনীতি করে তারা ভালো নেই। মাননীয় সাংসদ শামীম ওসমান সাহেব আপনি দেখে যান বক্তাবলীর আওয়ামী লীগারের ঘরে আওয়ামী লীগাররা ভালো নেই।
সভাপতির বক্তব্যে নুরুজ্জামান জিকু প্রয়াত আলমগীর হোসেনের জমি উদ্ধারের দাবী জানিয়ে বলেন, এলাকার মুরুব্বীরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন আপনারা আলমগীর সাহেবের জমি নিয়ে যে ঝামেলা চলছে তার সমাধান করে দিবেন। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।