নারায়ণগঞ্জের আদালতে নূর হোসেন

নারায়ণগঞ্জের আদালতে নূর হোসেন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনসহ তার ১০ সহযোগীর বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষগ্রহণ শেষে আদালত আগামী ১২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে এই সাক্ষ্যগ্রহণ করা হয়। এদিন আদালতে নূর হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে তিন কর্মকর্তা সাক্ষ্য দেন।

এর আগে সকালে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে নূর হোসেনকে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com