প্রেসবাংলা ২৪. কম: জামিআ মুহাম্মাদীয়া নূরিয়া আলীরটেক মাদ্রাসায় ৫৭ তম ২দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) আখেরী মোনাজাতের মাধ্যমে এই মহা সম্মেলনের অনুষ্ঠানিকতার শেষ হয়।
সমাপনী দিনে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইন্সল্যাবরেটরীর জামে মসজিদের খতিব মুফতি হাসান জামিল। এ ছাড়াও এ দিন সম্মেলনে উপস্থিত থেকে ওয়াজ নছিয়ত পেশ করেন জামিআ'র শাইখুল হাদিস পীরে কামেল আল্লামা মুফতি নূরুল আমিন কাসেমী, আল্লামা মুফতি ইমরান হোসাইন কাসেমী।
প্রথম দিন অত্র জামিআ'র সিনিয়র সহ-সভাপতি সৈয়দ হোসেন সরকার'র সভাপতিত্বে ওয়াজ নছিয়ত পেশ করেন মসজিদে আকবর কমপ্লেক্স'র মুহতামিম মুফতি দিলওয়ার হোসাইন, দেওভোগ মাদ্রাসার মোহতামিম আবু তাহের জিহাদি, হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আজাস, মুফতি দেলওয়ার হোসাইন, মুফতি মুহাম্মদ আব্দুল আজিজ।
ইসলামী মহা সম্মেলনের পৃষ্ঠপোষকতায় ছিলেন অত্র জামিআ'র প্রতিষ্ঠাতা হাফেজ আবদুস সাত্তার সরকার, মোহতামিম আতাউল হক সরকার, সেক্রেটারি আলহাজ্ব সাহাবুদ্দিন মাতবর, নায়েবে মোহতামিম মুফতি হাবিবুর রহমান সরকার, মুদাররিস মুফতি ইমরান হোসাইন সরকার।
এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব জয়নাল আবেদীন, এসটি আলমগীর, শাহীন সরকার, ১নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডে মেম্বার সোহেল, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহীন রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।