প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ চট, বস্তা ও প্লাষ্টিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জাকির হোসেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় মালিক সমিতির পক্ষ থেকে গনসংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) সকালে চট, বস্তা ও প্লাষ্টিক ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে নিতাইগঞ্জ ছোট ভগবানগঞ্জ খোয়ারপট্টি মার্কেট এলাকায় এ গন সংবর্ধনা দেওয়া হয়।
এ সময়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমি গণমানুষের চেয়ারম্যান। স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত দেখি নাই এই খোয়ারপট্টি এলাকার ব্যবসায়ীরা কোন চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে। এখানে আমাকে সংবর্ধনা দেয়ায় আমি আনন্দিত। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
চট, বস্তা ও প্লাষ্টিক ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন, সমাজ সেবক জয়নাল আবেদীন, চট, বস্তা ও প্লাষ্টিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র সাহা। সংবর্ধনা পরিচালনায় ছিলেন চট, বস্তা ও প্লাষ্টিক ব্যবসায়ী মালিক সমিতির মো. শহীদ সরদার, মো. হাতেম আলী ভুলু, মোহাম্মদ আলী, শ্রী লিটন সাহা, মো. সানাউল্লাহ, মো. নাজির হোসেন, মো. নূর আলম খান, মো. রমজান আলী।
সংবর্ধনায় আলীরটেক ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল রানা, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু, ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আকলিমা আক্তার, ৪,৫ ও৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার কহিনুর, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা রোমানা বেগম নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ থেকে ফুল ও ক্রেস দিয়ে শুভেচ্ছা জানানো হয়।