প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২১, ৭:০১ অপরাহ্ণ
আলীরটেকে জাকির হোসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের যাত্রা শুরু

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন নৌকা প্রতীক পেয়ে নির্বাচনের যাত্রা শুরু করেছেন। প্রতীক বরাদ্ধের দিনে উপজেলার নির্বাচন কমিশনারের রিটার্নিং অফিসারের কাছে থেকে জাকির হোসেনের পক্ষে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা নৌকা প্রতীক নিয়ে শ্লোগান দিয়ে এলাকায় যান।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
এদিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাকির হোসেনেের পক্ষে প্রতীক নেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির হোসেন মাদবর, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা রাজা মিয়া, সদর থানা যুবলীগের সাধারণ সস্পাদক সালেহ আহমেদ খোকন সরদার, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা মনির হোসেন, দিদার হোসেন, নুরুল ইসলাম, মোক্তার হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগন।
এদিকে আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আলীরটেকের উন্নয়নের রূপকার আলহাজ্ব জাকির হোসেন বিগত ৫ বছর আগে জনগনের ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করে আলোচিত হয়ে উঠেন তিনি। ঘরে ঘরে জাকির হোসেনের নাম ছড়িয়ে পড়ে। জাকির হোসেন চেয়ারম্যান হয়ে কাজ করেনি। সে মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নে দুই হাত খুলে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছেন। আর অসহায় গরীব মানুষকে সাহায্য করতেন দুই হাত খুলে। তার দানের হাত অনেক লম্বা। বিশেষ করে রমজান মাস আসলে ঘরে ঘরে রমজান মাসের সামগ্রী বিতরণ করেন। এক কথায় বলা চলে জাকির হোসেন যা কিছু করতেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। কখনো তিনি লোক দেখানো কাজ করতেন না।
আর এবার নির্বাচন আসার পর আলীরটেকবাসী জাকির হোসেনকে নির্বাচন করার জন্য জোড়ালো আহবান করেন। পরে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। দলীয় ভাবে প্রথমে মতিকে নৌকা প্রতীক দেয়া হলেও জাকির হোসেন নির্বাচন করার ঘোষনার পর মতি আতঙ্কিত হয়ে পড়েন। তিনি জাকির হোসেনের সাথে নির্বাচন করে পাড় পাবে এমনটাই চিন্তা করে নির্বাচন থেকে সরে দাড়ান। পরে আওয়ামীলীগ থেকে জাকির হোসেনকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়। জাকির হোসেন নৌকা প্রতীক পাওয়ায় তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Copyright © 2026 pressbangla. All rights reserved.