প্রেসবাংলা ২৪. কম: এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বৃহত্তম মাসদাইর ( ৭,৮,৯) নং ওয়ার্ড সর্বস্তরের জনগণের আয়োজনে নাগরিক কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৯ সেপ্টেম্বর ) সন্ধ্যায় পশ্চিম মাসদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে নাগরিক কমিটির পক্ষ থেকে বর্তমান চেয়ারম্যান মো. আসাদুজ্জামানকে সমর্থন জানানো হয়।
সমাবেশে ফতুল্লা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, আমি চেয়ারম্যান হিসেবে গুরু দায়িত্ব পালন করেছি। আপনারা আমার উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করেছি তা সঠিকভাবে পালন করতে। অনেক কাজে সফল হয়েছি, আবার অনেক কাজে সফল হতে পারেনি। আমার যে টিম ইউনিয়ন পরিষদের ১২জন মেম্বার। গত পাঁচটি বছর এদেরকে নিয়ে একটি পরিবারের মতো কাজ করেছি। একজন চেয়ারম্যান একক ভাবে কোন কাজ করতে পারে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল কাজ করতে হয়। আমার মেম্বাররা আমাকে সবোর্চ্চ সহযোগিতা করেছে।
তিনি আরও বলেন, এটি নাগরিক কমিটির সভা আওয়ামী লীগের সভা না। আপনারা আমার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী নির্বাচনে যাকেই দল মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবো। এনায়েতনগরে যে উন্নয়ন হয়েছে আগামীতে আরও উন্নয়ন হবে। আগামীতে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বাকী যে অসম্পূর্ণ কাজ গুলো সমাপ্ত করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।