প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির সময় দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১১ এর একটি টিম। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪ হাজার ৩শ’ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজ মিয়া (৪৫) ও সোহেল মোল্লা (২৫) । র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারকৃতরা দক্ষিণ সানারপাড়ের ২নং রোডে একুশ ভবন এর সামনে বিভিন্ন দোকানদারদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে দৈনিক ২৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।