আগামীতে বক্তাবলীর চেয়ারম্যান হবেন জাহাঙ্গীর হোসেন!

ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: দলীয় মনোনয়ন এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশনা পেলে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবেন জাহাঙ্গীর হোসেন। যিনি বর্তমানে জেলা পরিষদের সদস্য এবং ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে প্রেসবাংলার একান্ত সাক্ষাতকারে তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর হোসেন আরও জানান, প্রতিটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে। আমারও এলাকার উন্নয়নের স্বার্থে এই স্বপ্নটা আছে। আল্লাহ যদি চায় আমি বক্তাবলীর চেয়ারম্যান হবো। আর সেটা আমার নেতা শামীম ওসমানের নির্দেশেই হবো ইনশাআল্লাহ। আমি দীর্ঘ ৩৫ বছর ধরে জননেতা আলহাজ্ব শামীম ওসমান নেতৃত্বে রাজনীতি করছি। তাঁর নির্দেশনা পেলেই আমি নির্বাচন করবো। দলীয় মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমার প্রাণের সংগঠন, আমি কখনো দলের সিদ্ধান্তের বিপক্ষে যাবো না।
আপনি বক্তাবলীর চেয়ারম্যান প্রার্থী হতে চান এই কথা আপনার নেতা শামীম ওসমান জানেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই তিনি জানেন। আশা করি তিনি আমার বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন।
প্রসঙ্গত, গত ৫বছর তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব পালন কালে নারায়ণগঞ্জ সদরের ৪টি ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকার উন্নয়ণ প্রকল্প বরাদ্দ দেন।











