প্রেসবাংলা ২৪.কম (সোনারগাঁ প্রতিনিধি): সোনারগাঁয়ে রাষ্ট্র বিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সফিকুল ইসলাম মোল্লা (৫০) নামের এক র্শীষ জামাত নেতাকে গ্রেফতার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। রবিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নানাখী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাত নেতা সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের মৃত আঃ লতিফ মোল্লার ছেলে। সে রাষ্ট্রায় বিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
তালতলা তদন্ত কেন্দের ইনচার্জ এ কে এম ইকবাল হোসেন জানান, ২০১৭ সালে রাষ্ট্রবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সফিকুল ইসলাম। সে র্দীঘদিন পলাতক ছিলো। এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই রাশেদুল ইসলাম ও ইমাম আহাদের নেতৃত্বে নানাখী গ্রামের অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।