প্রেসবাংলা ২৪.কম (সংবাদ বিজ্ঞপ্তি): নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ বাজার এলাকা থেকে ১১৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। শনিবার (১২ জুন) রাত ৯টায় তাদের আটক করা হয়। রোববার (১৩ জুন) রাত সাড়ে ১২টায় র্যাব-১১এর সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলো- মো. মাসুম (২৭), মো. রুবেল (৩০) ও মো. ইমন (২২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবৎ ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তাদের একমাত্র পেশা। পরস্পর যোগসাজশে তারা মাদক ব্যবসা করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।